সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় ০৮:১৬-এ স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ দশমিক ৫০ ডলারে নেমে আসে।

একই সময়ে জ্বালানি তেলের দাম বাড়ায় এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি-সংক্রান্ত তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিনের শুরুতে অবশ্য দাম ৪ হাজার ৪৪২ দশমিক ৭০ ডলার পর্যন্ত উঠেছিল। অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুন:রাজকীয় পরিচয়ের ‘উপাধি’ হারাচ্ছেন হ্যারি ও মেগান

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর দিকে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চ সুদের হার সাধারণত কোনো সুদ না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

এদিকে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রডিউসার প্রাইস ইনডেক্স ও কনজিউমার প্রাইস ইনডেক্স প্রকাশিত হওয়ার কথা। এসব তথ্য ফেডের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের নতুন দিকনির্দেশনা দিতে পারে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের হামলার পর তেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে, যা একদিকে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদাকেও সমর্থন দিচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

আপডেট টাইম : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬