সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহানবী (সা.)-এর জীবদ্দশায় মানুষের কল্যাণে তিনি যে কাজগুলো করেছেন এবং বিশ্ববাসীর শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। এ নির্দেশনা পালনের জন্য পবিত্র কোরআন শরিফের পাশাপাশি হাদিস শরিফও অনুসরণ করব। আর এটাই ইসলামের শিক্ষা বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়।

তিনি বলেন, আজকের বিশ্বে হিংসা, সংঘাত, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদা করেছেন, তা একে একে বাস্তবায়ন করছেন। বিগত সরকার গত ১৭ বছরে যা করতে পারেনি, আমরা ক্ষমতায় এসে মাত্র ছয় মাসে তার চেয়ে অনেক বেশি কাজ করেছি। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এমনকি মন্দিরেও অনুদান দিয়েছি।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

এর আগে, দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আবদুল মঈন খান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬