সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২: মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক রেজওয়ান হোসেন (৩৫) নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা এবং দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগে মহাসড়কে মরদেহ রেখে অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় তিন ঘণ্টা পর সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক কিশোর কুমার জানান, ভোরে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে খবর দেওয়া হলেও সময়মতো হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। আহত চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলে তাকে বাঁচানো সম্ভব হতো পারে বলে দাবি করেন তারা। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে নিহতের মরদেহ সড়কে রেখে প্রায় ৩ঘন্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। এতে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২: মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৩:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬