জন্ম
১৬৩১ – ইংরেজ কবি জন ড্রাইডেন।
১৯৩৫ – সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হান।
১৮৭১ – বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইট।
১৯৪৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি উইলিয়াম জেফারসন ক্লিনটন।
১৯৬৯ – মার্কিন অভিনেতা ম্যাথু পেরি।
১৯৭৩ – কার্ল বাফিন, নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু:
খ্রিষ্টাব্দ ১৪ – আউগুস্তুস, রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট।
১৬৬২ – ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক।
১৯২৩ – ভিলফ্রেদো পারেতো, ইতালীয় শিল্পপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদ এবং দার্শনিক।
১৮৮৭ – পুরাতত্ত্ববিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন।
১৯৩৬ – ফেদেরিকো গারসিয়া লোরকা, আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি।
১৯৬৩ – মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।
১৯৬৮ – জর্জ গ্যামফ, ইউক্রেনীয় পদার্থবিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ।
১৯৭৬ – কেন ওয়াডসওয়ার্থ, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৬ – হারমায়োনি ব্যাডলি, ইংরেজ অভিনেত্রী।
১৯৯৩ – উৎপল দত্ত, বাংলা গণনাট্য আন্দোলনের সময়কার বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার।
১৯৯৪ – লিনাস পাউলিং, আমেরিকান বিশ্ববিখ্যাত রসায়নবিদ।
২০০৩ – সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ও মানবিক কর্মী।
২০১২ – টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
২০১৩ – আবদুর রহমান বয়াতী, বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসংগীত শিল্পী।
২০২১ – জুনায়েদ বাবুনগরী, দেওবন্দি ইসলামী পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির।

রিপোর্টার: 

























