মুন্সীগঞ্জ প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম তানেছ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান উল্লাহ। টুনামেন্টের উদ্ধোধন করেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম খান।
বিএনপি নেতা নুরুজ্জামান ফরাজী রিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফরাজী,উপজেলা বিএনপি নেতা শাহ আলম বিএসসি,আব্দুল বাতেন সরদার, মো:মহিউদ্দিন মোল্লা, ওয়ারেন্ট অফিসার (অব:) ইকবাল হোসেন, ইউপি সদস্য সালেহ আহমেদ রাসেল আহমেদ, সাখাওয়াত হোসেন দিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আহসান উল্লাহ বলেন,গজারিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম গঠন, মুক্তিযোদ্ধা কমান্ডার তানেছ উদ্দিন ছিলেন একজন দেশ প্রেমিক মানুষ,গজারিয়ার মুক্তিযোদ্ধা প্রতিটি পরিবারকে তিনি সংগঠিত করেছেন তাঁর স্মৃতি রক্ষায় আমাদের উদ্যোগী হতে হবে,তাঁর চেতনা বাঁচিয়ে রাখতে হবে।
খেলায় দি লায়ন এফসিকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন টাইটানিক এফসি।

রিপোর্টার: 

























