সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

গোমস্তাপুরের হাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা

জাঁকজমকপূর্ণ পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে পর্দা নামল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সদর উপজেলা ফুটবল দলকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ০-০ সমতায় শেষ হয়। পরে পেনাল্টি শ্যুটআউটে গড়ায় ম্যাচের ফল নির্ধারণ। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।

খেলা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং ‘এরফান গ্রুপ’-এর পৃষ্ঠপোষকতায় গত ২১ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধন হয়। জেলার পাঁচটি উপজেলার অংশগ্রহণে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবারের আসর।

টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে সেরাদেরও পুরস্কৃত করা হয়। টুর্নামেন্ট সেরা (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন সদর উপজেলা দলের নাসির।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সদর উপজেলা দলের ওমর ও গোমস্তাপুর উপজেলা দলের প্রণয়। দুজনই টুর্নামেন্টে পাঁচটি করে গোল করেছেন।

ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হয়েছেন গোমস্তাপুর উপজেলা দলের ১২ নম্বর জার্সিধারী আবু বক্কর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ট্রফি ও পুরস্কার তুলে দেন।

পুরো টুর্নামেন্টজুড়ে ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কানায় কানায় পূর্ণ গ্যালারি চাঁপাইনবাবগঞ্জে ফুটবলকে ঘিরে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

গোমস্তাপুরের হাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা

আপডেট টাইম : ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬