সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি”র শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত মানুষের মাঝে রাজশাহী সেক্টর এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত ফতেপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ১নং দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের মূলনীতি “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বন্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”
এই কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহসান, পিএসসি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি”র শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

আপডেট টাইম : ০৮:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬