সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জলঢাকায় বুড়ি তিস্তা নদীতে অবৈধ বালু উত্তোলনের হিড়িক, নদীভাঙনের শঙ্কায় এলাকাবাসী

নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ও গোলমুন্ডা ইউনিয়নের মধ্যবর্তী পোড়াভাটিয়া ডাঙ্গা এলাকায় বুড়ি তিস্তা নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, ফলে নদীভাঙনের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজিং মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পরে নদীর বাঁধ কেটে ট্রলি দিয়ে বিভিন্ন স্থানে সেই বালু পরিবহন করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী বালু ব্যবসায়ীদের কারণে কেউ এ অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তাদের নির্বিচার বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কয়েকটি গ্রাম নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আবাদি জমি, সড়ক, সেতু ও তিস্তা নদীর বাঁধও হুমকির মুখে রয়েছে।

এলাকাবাসী জানান, প্রশাসন মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালু উত্তোলনের যন্ত্রপাতি ধ্বংস বা পুড়িয়ে দিলেও কিছুদিন পর আবার নতুন করে বালু উত্তোলন শুরু হয়। ফলে অবৈধ কর্মকাণ্ড কার্যত বন্ধ হচ্ছে না।

স্থানীয়দের মতে, প্রচলিত আইন অনুযায়ী নদীবক্ষ ও খোলা স্থান থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে বালু উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। এরপরও আইন অমান্য করে অব্যাহতভাবে বালু উত্তোলন চলায় পরিবেশ ও জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে নদী, বাঁধ এবং জনপদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জলঢাকায় বুড়ি তিস্তা নদীতে অবৈধ বালু উত্তোলনের হিড়িক, নদীভাঙনের শঙ্কায় এলাকাবাসী

আপডেট টাইম : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬