সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঠাকুরগাঁওয়ে নাবালিকা কিশোরীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী (তেলিপাড়া) এলাকায় এক নাবালিকা কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মো. শাহজাহান আলী বাদী হয়ে ভূল্লী থানায় মামলা করেছেন। মামলাটি থানায় ৭/৮৩ নম্বরে নথিভুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর নাবালিকা মেয়ে শারমিন আক্তার (১৬) স্থানীয় কচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৬ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির সামনে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এরপর থেকে ওই কিশোরীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। এতে কিশোরীর পরিবার উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, তার নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়া হয়েছে। মেয়েটির নিরাপত্তা নিয়ে পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে। দ্রুত তাকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় মো. শাহজাহান আলী ভূল্লী থানায় লিখিত এজাহার দাখিল করলে পুলিশ মামলা গ্রহণ করে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ঠাকুরগাঁওয়ে নাবালিকা কিশোরীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

আপডেট টাইম : ০১:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬