সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেষ আশ্রয় ‘মা’: মির্জা ফখরুল Logo তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন: রিজভী Logo নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা, থানায় সাধারণ ডায়েরি Logo জনতার কণ্ঠে সংবাদ প্রকাশ: ক্ষেতলালের সেই ‘কমিশনখোর’ পিআইও বদলি Logo বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশে Logo “ওঙ্কার আবৃত্তি চর্চা কেন্দ্রর” আত্মপ্রকাশ আগামীকাল Logo অবরুদ্ধ পাঠশালা, আমাদের ভঙ্গুর শিরদাঁড়া: লায়ন মাহফুজ রহমান Logo ‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক Logo জনতা ব্যাংকের সোয়া ৩ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তার সাজা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময়ের সাথে সাথে এই যানজট মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
খবর নিয়ে জানা যায়, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব গত ২৫ মার্চ শুরু হয়েছে যা আজ ২৬ মার্চ পর্যন্ত চলবে। গতকাল উৎসবে পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে আজ সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয় যা বেলা বাড়ার সাথে সাথে নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।
​দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক মিন্টু মিয়া বলেন, “সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। নয়টার দিকে গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। মূলত লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ থাকায় ঢাকাগামী লেনে এই স্থবিরতার সৃষ্টি হয়েছে।”
​নোয়াখালী থেকে ঢাকাগামী প্রাইভেট কার চালক আজিজুল ইসলাম বলেন, “আজ যে অষ্টমী স্নান উৎসব তা জানা ছিল না। জানলে আরও আগে রওনা হতাম। ভবেরচর বাসস্ট্যান্ড পেরিয়ে যানজটে পড়েছি, জানি না কখন ঢাকা পৌঁছাতে পারব।”
​এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, “গজারিয়া অংশে কোনো সমস্যা নেই। মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে যানবাহনের অতিরিক্ত চাপের প্রভাবেই গজারিয়া অংশে যানজট ছড়িয়েছে। হাইওয়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তায় দায়িত্ব পালন করছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেষ আশ্রয় ‘মা’: মির্জা ফখরুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: ভোগান্তিতে যাত্রীরা

আপডেট টাইম : ১২:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬