সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তুচ্ছ ঘটনায় নারীকে বেধড়ক পেটালো কয়েক যুবক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 233

জনতার কণ্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জের সয়দাবাদে চর সারটিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে কয়ে যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে ভুক্তভোগী নারী মোছা. জান্নাতী খাতুন (৩৮) বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ) রাতে তিনি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী জান্নাতী চর সারটিয়া গ্রামের মো. শাকিল তালুকদারের স্ত্রী।

অভিযোগে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভুক্তভোগী নারী তার ঘরের পুরাতন  টিন বদলিয়ে নতুন চালা তুলছিলেন। এ সময় টিনের চালা তুলতে বাধা দেয় একই গ্রামের মো. সাব্বিরের ছেলে মো. নাঈম ও অন্তরসহ তাদের সহযোগীরা। তারা টিনের বেড়া ভেঙে জান্নাতীর ঘরের ১০ হাজার টাকা ক্ষতি করে। এতে বাঁধা দিতে গেলে জান্নাতিকে চুলের মুঠি ধরে এলোপাথারী কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। নাঈম ও অন্তর কাঠের বাটাম দিয়ে জান্নাতীর কোমরে ও পিঠে পেটায়। এ সময় জান্নাতীর স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে নাঈম ও অন্তর গং। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নাঈম-অন্তর ও তাদের লোকজন লাঠি নিয়ে জান্নাতির ঘর ভাঙতে যায়। এ সময় বাঁধা দিতে জান্নাতি এগিয়ে এলে তাকে বেধড়ক মারপিট করা হয়।

এ বিষয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন বলেন, জান্নাতী খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজকেই আমরা তদন্ত করবো। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তুচ্ছ ঘটনায় নারীকে বেধড়ক পেটালো কয়েক যুবক

আপডেট টাইম : ০৩:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫