সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দালালদের বিরুদ্ধে অভিযান, হাসপাতাল হবে দালালমুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট রয়েছে। এই সংকট কাটাতে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে। বিগত সময়ের অনিয়ম দূর করে জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

আরও পড়ুন: বিদ্যুৎকেন্দ্রে গত ১৫ বছরে অতিরিক্ত বিনিয়োগের খেসারত দিচ্ছে সরকার

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকেরা।

এদিকে, শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন স্বাস্থ্যমন্ত্রী। সভায় সেবার মান বৃদ্ধি ও রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন। এ সময় স্থানীয় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

One thought on “দালালদের বিরুদ্ধে অভিযান, হাসপাতাল হবে দালালমুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

দালালদের বিরুদ্ধে অভিযান, হাসপাতাল হবে দালালমুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬