সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দেড় মিনিটের ঝড়ে গাছ ভেঙ্গে পড়লো ঘরে, প্রাণ গেল গৃহবধুর

মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ে ঘরে উপর গাছ ভেঙে পড়ে নাছিমাম খাতুন (৪৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাঠের ফসল, কাঁচা ঘর-বাড়ী ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি পুকুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ী পুকুরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। গাছের নীচে পড়ে গৃহবধু নাছিমা ঘটনাস্থলেই মারা যান। মাত্র দেড় মিনিট স্থায়ী এই ঝড়ে উপজেলার কয়ড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাঁচা ঘর-বাড়ী, গাছপালা ভেঙ্গে যায়। এসব অঞ্চলের ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বেশকিছু মাঠে ধান গাছ পড়ে গিয়ে ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে তার পরিবাররের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

দেড় মিনিটের ঝড়ে গাছ ভেঙ্গে পড়লো ঘরে, প্রাণ গেল গৃহবধুর

আপডেট টাইম : ০৩:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬