সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিএনপি সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে শুক্রবার ৩০শে জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খেসবা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে আয়োজিত পথসভায় মোঃ আমিনুল ইসলাম বলেন, “এই নির্বাচন শুধু একটি প্রতীকের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। সবাই এক হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করেছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই ধানের শীষ প্রতীক। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের রুখে দিতে পারবে না।”
পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, ১ নং ওয়ার্ড সদস্য শাজাহান আলী, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তাঁরা সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

বিএনপি সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে

আপডেট টাইম : ০৯:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬