সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 43

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সবসময়ই আলোচনায় থাকেন বিভিন্ন কারণে। কখনো সিনেমার খবর, কখনো ব্যক্তিজীবনের মুহূর্ত—সবকিছুই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবার নতুন এক রূপে ধরা দিলেন পরী।

নিজের দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে হাসপাতালে ছুটলেন টিকা দিতে। বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বোরকা পরে সন্তানদের নিয়ে বের হচ্ছেন পরীমনি। গাড়িতে বসে শিশুদের সঙ্গে কথোপকথনের দৃশ্যও ধরা পড়েছে সেখানে। এরপর হাসপাতালে টিকা নেন রাজ্য ও প্রিয়ম।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে।’

অল্প সময়েই ভিডিওটি ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। অনেকে পরীর বোরকা পরা লুকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরীমণি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।’

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

আপডেট টাইম : ০৪:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫