প্রতিবেদক (হাকিমপুর) দিনাজপুর:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে শুল্কমুক্ত চাল। চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ আগষ্ট থেকে এই চাল আমদানি করা হচ্ছে। শুরুর দিকে দিনে ২০/২৫ ট্রাক করে চাল আনা হলেও চাহিদা থাকায় বর্তমানে দিন ৮০ থকে ১০০ ট্রাক হয়েছে আমদানি হচ্ছে।
এদিকে হিলি স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত চাল আমদানি হওয়ায় সব ধরণের চালের দাম কমা শুরু করেছে। চালের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে চিকন চালের দাম কমলেও স্বর্ণা-৫ জাতের চালের দাম আগের মতোই রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বন্দর দিয়ে মূলত ভারত থেকে সম্পা কাটারি, মিনিকেট, ৪০/৯৪ ও স্বর্ণা-৫ জাতের চাল আমদানি হচ্ছে। আমদানি শুরুর দিকে প্রতিকেজি সম্পা কাটারি জাতের চাল বন্দরে বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে বর্তমানে সেই চাল কেজিতে ৪ টাকা কমে বন্দরে বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে।
৪০/৯৪ জাতের চাল বিক্রি হয়েছিল ৬০ টাকা কেজি দরে বর্তমানে কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৭ টাকা কেজি দরে। আর নামমাত্র দাম কমেছে মোটা জাতের স্বর্ণা-৫ চালের কেজিতে ২ টাকা কমে ৫২ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরে চাল কিনতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী রফিক বলেন, ‘আমি ঢাকা থেকে এ বন্দরের চাল কিনতে এসেছি। এখানকার চালের মান ভালো এবং দামও কম সে কারণে এখানে চাল কিনতে আসা। গত কয়েকদিনে ২ হাজার টন চাল কিনেছি। যে পরিমাণ চাল আসছে তাতে আরও দাম কমবে।

রিপোর্টার: 




















