সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

মদিনা নগরীকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 56

জনতার কন্ঠ ডেস্কঃ

ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানকে ডব্লিউএইচওর স্বীকৃতি সনদ প্রদান করেন। সৌদি বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রিন্স সালমান বলেন, এই স্বীকৃতি প্রমাণ করে, নাগরিকদের জীবনের মান উন্নয়নে সৌদি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। শুধু স্থানীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে একটি উন্নয়ন মডেলে পরিণত হচ্ছে মদিনা শহর। যা সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডব্লিউএইচওর এই স্বীকৃতি অর্জনের জন্য একটি শহরকে ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে পার্ক ও খোলা জায়গা, হাঁটার উপযোগী এলাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ইত্যাদি।

ডব্লিউএইচও মদিনা ছাড়াও সৌদি আরবের আরো ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শহরগুলো হলো তায়েফ, তাবুক, আদ-দিরিয়াহ, উনায়জা, জালাজেল, আল-মানদাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা ও শারুরাহ।

এর আগে ২০২১ সালেও বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃতি পেয়েছিল মদিনা। সেবারও স্বাস্থ্যকর শহর হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশ্বিক সব মানদণ্ড অর্জন করে শহরটি।

সূত্র : আরব নিউজ

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর

মদিনা নগরীকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি

আপডেট টাইম : ১২:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫