মোঃ শিবলী নোমান
এখন আর আমার সেই
হয়না আকাশ দেখা।
বিকেলবেলা হয়না দেখা
গোধূলি রঙে রেখা।
আকাশ দেখলে তার মুখটি
চোখের সামনে ভাসে।
মেঘের ফাঁকে উঁকি দিয়ে
সে যেন হাসে।
তাই বিশাল আকাশ বলতে
তাকেই আমি জানি।
সারা আকাশ জুড়ে থাকে
তার মুখ খানি।
এটা কল্পনা না দৃষ্টিভ্রম
বোঝার উপায় নাই।
যেদিক তাকাই সেদিকেই
তাকে দেখতে পাই।
রাতের বেলায় চাঁদের মাঝেও
তার মুখটা দেখি।
চাঁদের মাঝে তাকে দেখলে
শীতল হয় আঁখি।
অদৃশ্য এই কল্পনা গুলো
ভেসে ওঠে চোখে।
শীতল হাওয়া মনে বয়
তাকে কল্পনায় দেখে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















