সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মহানবীকে নিয়ে কটুক্তি: কনটেন্ট ক্রিয়েটার আমিনুর গ্রেপ্তার

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কনটেন্ট ক্রিয়টর আমিনুর শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুর শাহ্ ওই এলাকার চান মিয়া বয়াতির ছেলে।

সিনিয়র সহকারী পুলিম সুপার (দোহার সার্কল) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটার আমিনুর শাহ ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়৷ পরে মঙ্গলবার সকালে তাকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নবীকে অবমাননা করে কটূক্তি (মন্তব্য) লিখে পোস্ট করেন। পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়। পোস্টটি স্কিনশর্ট দিয়ে নানা ধরনের মন্তব্য লিখে আমিনুর শাহর শাস্তি চেয়ে বিভিন্ন মহল থেকে পোস্ট করতে শুরু করে। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এরপর সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনুল শাহর নিজ বাড়িতে জনতা ঘেরাও করে। পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জনতা ফিরে যায়। এরপর মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ থানায় তার নামে মামলা রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলাউদ্দিন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মহানবীকে নিয়ে কটুক্তি: কনটেন্ট ক্রিয়েটার আমিনুর গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬