সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

মানবতার সেবায় নিবেদিতপ্রাণ চাঁপাইনবাবগঞ্জের মেহেদী উকিল

তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা, নিপীড়িত মানুষের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন চাঁপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তাঁর নিরলস কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি সংস্থাটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে মাঠপর্যায়ের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।

দীর্ঘ কর্মজীবনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর একক ও দলীয় প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জসহ পুরো রাজশাহী বিভাগে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনার সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কোনো এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনায় দ্রুত সেখানে ছুটে যান তিনি। ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে তাঁদের আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করেন।

নিজের সাফল্য ও কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট মেহেদী বলেন, “মানবাধিকার রক্ষা করা কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি সমগ্র সমাজের সম্মিলিত দায়িত্ব। কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে কাজ করতে গিয়ে মানুষের অসহায়ত্ব ও নানা সংকট কাছ থেকে উপলব্ধি করেছি। সমাজের সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষ যখন তাঁদের অধিকার ফিরে পান, সেটিই আমার কাজের সবচেয়ে বড় সার্থকতা। যতদিন বেঁচে থাকব, মানুষের অধিকার রক্ষা ও আইনি সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অ্যাডভোকেট মেহেদীর মানবিক উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন। তাঁদের মতে, কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে তাঁর মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সক্রিয় ভূমিকা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার পথকে আরও সুগম করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

মানবতার সেবায় নিবেদিতপ্রাণ চাঁপাইনবাবগঞ্জের মেহেদী উকিল

আপডেট টাইম : ১১:৪৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬