সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে ভূল্লী ডিগ্রি কলেজে আনন্দ র‍্যালি

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ র‍্যালি করেছে ভূল্লী ডিগ্রি কলেজ। রোববার (২৩ আগস্ট) কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার সকালে ভূল্লী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে কলেজের অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীদের পাশাপাশি কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভূল্লী বাজারের চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে এসে র‍্যালিটি শেষ হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালিকে ঘিরে ভূল্লী বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্লোগান দেন তারা।

ভূল্লী ডিগ্রি কলেজের শিক্ষকরা বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের গর্ব। তাঁর রাষ্ট্রপতি হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। আমরা আশা করি, তিনি তাঁর নতুন দায়িত্বে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

র‍্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে ভূল্লী বাজারসহ আশপাশের এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে ভূল্লী ডিগ্রি কলেজে আনন্দ র‍্যালি

আপডেট টাইম : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬