সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দাবিতে মহাসড়কে অবস্থান ও শেকল ভাঙার গান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে বুধবার (৬ আগস্ট ) সকাল ১০ টায় মহাসড়কে অবস্থান কর্মসূচি, শেকল ভাঙার গান ও প্রতিবাদি পাঠদানের কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অবস্থান কর্মসূচি, শেকল ভাঙার গান ও প্রতিবাদি পাঠদানের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের জন্য দাবি জানান। শেকল ভাঙার গানে পারফরম্যান্স করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন। সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী বেলা সাড়ে ১২টা পর্যন্ত এসব কর্মসূচি চলে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। সমস্ত শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দাবিতে মহাসড়কে অবস্থান ও শেকল ভাঙার গান

আপডেট টাইম : ০৩:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫