সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ, তরুণ প্রজন্মের ভাবনা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ ‘তোমার দৃষ্টিতে জুলাই-২০২৪ আন্দোলন’ শীর্ষক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটির প্রথম পর্বের কর্মসূচি শুরু হয়। এতে শাহজাদপুরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটির দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল ৩টায় ‘৩৬ জুলাই’ বিষয়ক চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর ‘ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাঁদের ভূমিকা নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন এবং গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যাশার বিষয় উঠে আসে। পরে জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে একটি নাটিকা পরিবেশিত হয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপ ও ইনোভেশন কার্যক্রমকে গতিশীল করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় বাংলাদেশ মিল্কভিটা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক), যুব প্রশিক্ষণ কেন্দ্র (সিরাজগঞ্জ), ক্লোড এশিয়া সোয়াটারস লিমিটেড, ফিরোজ ওয়েভিং ফ্যাক্টরি লিমিটেড, ফারুক কটেজ ইন্ডাস্ট্রিস, লাভলু-বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, মতিন এগ্রো ফার্ম, জামান ডেইরি ফার্ম- এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত শিক্ষার্থীসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬