সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

রায়গঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিজ বাড়ির গোয়াল ঘর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম মোহাম্মদ কাজিম উদ্দিন (৪০)। তিনি মৃত সামান আলী শেখের ছেলে। তার বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতের কোনো এক সময় কাজিম উদ্দিন নিজ গোয়াল ঘরে থাকা ধরনার (রশি) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা গোয়াল ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

রায়গঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬