সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শূন্য খাঁচা

মোঃ শিবলী নোমান

দেহ থেকে পরান পাখি
যেদিন উড়ে যাবে।
তখন পাখি বিহীন খাঁচাটি
শূন্য পড়ে রবে।

 

সেই খাঁচাটির তখন আর
নাম নাহি থাকে।
সকলে তখন সেই খাঁচাকে
লাশ বলে ডাকে।

 

এক মিনিটের নাই ভরসা
এই পৃথিবীর তরে।
নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে
যায় পৃথিবী ছেড়ে।

 

কত স্বপ্ন কত কল্পনা
এই দুনিয়া নিয়ে।
সব কল্পনার অবসান হয়
মৃত্যুর মধ্য দিয়ে।

 

মৃত্যুর মতো চরম সত্য
আর কিছুতে নাই।
তবুও আমরা মৃত্যুকে কিন্তু
ভয় নাহি পাই।

 

কোন কিছুই আসবেনা কাজে
যেদিন মৃত্যু হবে।
ভালো কাজের আমল শুধু
তার সাথে যাবে।

81
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শূন্য খাঁচা

আপডেট টাইম : ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মোঃ শিবলী নোমান

দেহ থেকে পরান পাখি
যেদিন উড়ে যাবে।
তখন পাখি বিহীন খাঁচাটি
শূন্য পড়ে রবে।

 

সেই খাঁচাটির তখন আর
নাম নাহি থাকে।
সকলে তখন সেই খাঁচাকে
লাশ বলে ডাকে।

 

এক মিনিটের নাই ভরসা
এই পৃথিবীর তরে।
নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে
যায় পৃথিবী ছেড়ে।

 

কত স্বপ্ন কত কল্পনা
এই দুনিয়া নিয়ে।
সব কল্পনার অবসান হয়
মৃত্যুর মধ্য দিয়ে।

 

মৃত্যুর মতো চরম সত্য
আর কিছুতে নাই।
তবুও আমরা মৃত্যুকে কিন্তু
ভয় নাহি পাই।

 

কোন কিছুই আসবেনা কাজে
যেদিন মৃত্যু হবে।
ভালো কাজের আমল শুধু
তার সাথে যাবে।