প্রতিবেদক, কামারখন্দ (সিরাজগঞ্জ)। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুদের সাথে পুকুরে নেমে সাঁতার শিখতে গিয়ে আলিফ (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত আলিফ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী গ্রামের মৃত বাবু আকন্দের ছোট ছেলে এবং সে স্থানীয় চৌবাড়ীয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে বারোটায় দিকে ২-৩ বন্ধু মিলে উপজেলার চত্বরের পুকুরে নেমে গোসল করতে গেলে ছ সাঁতার শেখার জন্য ট্রাকের টিউব নিয়ে আসে। পরবর্তীতে তারা কিনার থেকে মাছ পুকুরের দিকে গেলে একপর্যায়ে টিউব থেকে হাত ফসকে গেলে পুকুরের তলদেশে চলে যায় এরপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে কামারখন্দ ফায়ার সার্ভিস একদল কর্মী উদ্ধারের জন্য আসে । এরপর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস মিলে দেড় ঘন্টা চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হয়। এরপর ফায়ার সার্ভিসের গাড়িতে করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, আমরা দুপুর বারোটা চল্লিশ মিনিটে জানতে পারি যে উপজেলা চত্বরের পুকুরে ১৩-১৪ বছরে বয়সের একটি ছেলে পানিতে ডুবে গেছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাতে থাকি। পাশাপাশি আমরা রাজশাহী বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে জানাই ডুবুরি ইউনিট আসার জন্য। এক পর্যায়ে ২০-২৫ মিনিট সার্চ করার পরে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। ভিকটিমকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃতু হিসেবে ঘোষণা করে। এরপর আমরা ভিকটিমকে কামারখন্দ থানার হাতে সোপর্দ করে দেই ।
কামারখন্দ থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম বলেন, ভিকটিমের অভিভাবকবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার: 



















