সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাকস্বাধীনতার অধিকার সবার রয়েছে। সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখবেন, বলবেন, মত প্রকাশ করবেন, এটাই আমাদের কাম্য।

তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, অতীতে কখনোই এমন সুযোগ পাননি।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাষ্ট্র ও দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, অনেকেই সাংবাদিকদের পেনশনের দাবি তুলছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তারা। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম। এ সময় প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

One thought on “সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬