মোঃ শিবলী নোমান
নীল সাগরের পাড়ে থাকলে
ফুলও নীল হয়।
সাগরে সেই নীল ঢেউ
মনের মাঝে বয়।
নীল সাগর নীল আকাশ
দিগন্তে মিশে যায়।
নীল মনের মানুষকে কি
মন খুঁজে পায়?
নীল মনের মানুষকে তাই
সাগর তীরে খুঁজি।
নীল সাগরের লুকিয়ে থাকা
সেই সাগর কন্যাকে বুঝি।
সাগর কন্যা খালি পায়ে
হাটে সাগর তীরে।
সে শুধু থাকে আমার
এই হৃদয়ের নীড়ে।
সাগর কন্যার নীল চুলে
যেন ঢেউ খেলে।
চুলের সেই ঢেউ যেন
হৃদয় মাঝে দোলে।
নীল শাড়িতে সাগর কন্যা
নীল ফুল হাতে।
নীল সাগর নীল আকাশ
অবাক হয় তাতে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















