সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মান্নাননগর-রানীরহাট রাস্তার উপর এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাদক বিক্রেতারা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার চাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) ও মৃত নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলি (৩৩)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর অপস্ অফিসার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তির ভিত্তিতে মান্নাননগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় কেনাবেঁচা করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব

আপডেট টাইম : ০১:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬