সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সাবেক এমপির ৬৯৪ শতক জমি, গাড়ি ও সুপার মার্কেট জব্দ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 32

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাহ | ছবি : সংগৃহীত

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাহর ঢাকার পল্লবী, মিরপুর, শাহ আলী ও সাভার থানাধীন এলাকায় থাকা ৬৯৪ শতাংশ জমি ও ১টি সুপার মার্কেট, ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার নামে থাকা ১টি গাড়ি, প্রাইজবন্ড ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোজাম্মিল হোসেন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে। তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নামের হিসাবসমূহে ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। সে জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামী মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে তার নিজ নামের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সে জন্য স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সাবেক এমপির ৬৯৪ শতক জমি, গাড়ি ও সুপার মার্কেট জব্দ

আপডেট টাইম : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬