সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২: আহত ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার (৮ আগষ্ট) ভোররাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শনিবার ভোররাতে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এদিকে সিরাজগঞ্জ শহর থেকে আসা পন্যবাহী একটি ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২: আহত ১০

আপডেট টাইম : ১২:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬