সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

সিরাজগঞ্জে বাসচাপায় নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি সিরাজগঞ্জের দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কলেজছাত্রী নাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক কলেজছাত্রী মারা গেছেন। তিন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহত নাদিয়া ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

আপডেট টাইম : ০৬:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬