সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে হামলায় আহত ৫

সিরাজগঞ্জে সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং নিত্যপণের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয় বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, আব্দুল আজিজ, পলাশ কুমার ঘোষ, ইব্রাহিম ও শফিকুল ইসলাম শফি।

বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার জানান, সার ও বিদ্যুৎ সংকট দূর, নিত্যপণ্যের দাম কমানো এবং সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়াতে মানববন্ধনের আয়োজন করা হয়।

আমরা মানববন্ধনে আমরা যখন বক্তব্য দেই তখন একসঙ্গে ৪০/৫০ জন এসে হামলা করেছে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে, নেতাকর্মীদের মারধোর করেছে। এ ঘটনায় প্রায় ৮/১০ জন আহত হয়েছে। তিনি বলেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ছিল।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কার মাতব্বর বলেন, বাসদ পিপুলবাড়িয়াতে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিল। স্থানীয়রা তাদের মানববন্ধন করতে দেয় নাই। এটুকোই আমি শুনেছি। মারধোর বা আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সেখানে ধাক্কাধাক্কি হয়েছিল, এটুকোই শুনেছি। বিস্তারিত আমার জানা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে হামলায় আহত ৫

আপডেট টাইম : ০৮:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬