সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত ভারতীয় মাদক ও পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত মঙ্গলবার ও গতকাল বুধবার (৮ ও ৯ সেপ্টেম্বর) দুদিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। অভিযানে ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, একটি পিকআপ ও গরু জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত বিশেষ অপারেশন দলের পাশাপাশি অধীনস্থ বিওপির টহল দল এসব অভিযানে অংশ নেয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ঠেকাতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‌‌‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালপত্র জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দ করা মালপত্রের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

আপডেট টাইম : ১২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬