মহসিন আলম মুহিন
আসে না কেন মন যে মাতাল,
কেন যে এত ছল করে।
বুকের ভিতর উথাল পাথাল,
সুখ উড়ে যায় মন পোড়ে।।
পাহাড় বেয়ে ঝর্ণা যে ধায়,
দূর সূদূরের প্রেম সাগরে।
কিসের টানে কোন সে নেশায়
গান গেয়ে যায় সুর করে।।
মনের আশা ভাষা হারায়,
সুখের ঘরে গুণ ধরে।
স্বপ্ন মাখা চোখ আটকায়,
চোরা বালির ফাঁদে পড়ে।।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 























