সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

স্মৃতির কথা  

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান 

কিছু কথা কিছু স্মৃতি
    ভোলার উপায় নাই।
মনের আঙ্গিনায় স্মৃতিগুলো
    আজও আছে ঠাঁই।
কল্পনায় সেই স্মৃতিগুলো
    চোখের সামনে ভাসে।
মনে পড়লে মন যেন
    মুচকি মুচকি হাসে।
ওই যে ঘন নীল আকাশ
     দেখা যায় দূরে।
দূর দৃষ্টিতেও স্মৃতিগুলো
    থাকে হৃদয় জুড়ে।
মেঘের ফাকে যেমন করে
     চাঁদ উঁকি দেয়।
স্মৃতিগুলো উঁকি দিয়ে
    মন কেড়ে নেয়।
স্মৃতির এই ঘটনাগুলো
    সবার জীবনে ঘটে।
ছবির মত স্মৃতিগুলো
    থাকে হৃদয় পটে।
স্মৃতি আনন্দ ও বেদনার
    দুটোই হতে পারে।
কষ্টের স্মৃতি হৃদয় মাঝে
   বেদনার পাহাড় গড়ে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্মৃতির কথা  

আপডেট টাইম : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ শিবলী নোমান 

কিছু কথা কিছু স্মৃতি
    ভোলার উপায় নাই।
মনের আঙ্গিনায় স্মৃতিগুলো
    আজও আছে ঠাঁই।
কল্পনায় সেই স্মৃতিগুলো
    চোখের সামনে ভাসে।
মনে পড়লে মন যেন
    মুচকি মুচকি হাসে।
ওই যে ঘন নীল আকাশ
     দেখা যায় দূরে।
দূর দৃষ্টিতেও স্মৃতিগুলো
    থাকে হৃদয় জুড়ে।
মেঘের ফাকে যেমন করে
     চাঁদ উঁকি দেয়।
স্মৃতিগুলো উঁকি দিয়ে
    মন কেড়ে নেয়।
স্মৃতির এই ঘটনাগুলো
    সবার জীবনে ঘটে।
ছবির মত স্মৃতিগুলো
    থাকে হৃদয় পটে।
স্মৃতি আনন্দ ও বেদনার
    দুটোই হতে পারে।
কষ্টের স্মৃতি হৃদয় মাঝে
   বেদনার পাহাড় গড়ে।