সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 127
হাসান আলী (হাকিমপুর দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতভিটা ও মাঠে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর)  হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, ও শসা বীজ দেওয়া হয়েছে  এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে বসতভিটা ও মাঠে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৪ ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলিতে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫