সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে রিমান্ড শেষে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া মাদক মামলায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এক আসামিকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
হাকিমপুর থানায় দায়ের করা একটি ডাকাতির মামলায় রিমান্ড শেষে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন মো. আব্দুল ওহাব (৪৬), মো. নুর আলম জসিম (৪০), মো. মুসা আহাম্মেদ (৩০) ও মো. সোহান ইসলাম (২৯)।
আব্দুল ওহাবের পিতার নাম মো. আঃ বারী। নুর আলম জসিম ও মো. মুসা আহাম্মেদের পিতার নাম মো. তছির উদ্দীন। তাদের বাড়ি হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকায়। অপর আসামি সোহান ইসলাম (২৯), পিতা মো. মামুনুর রশিদ, মংলাপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: রায়গঞ্জে অটোরিকশা-সিএনজি মালিক সমিতির সাধারণ সভা, পুরোনো কমিটি বিলুপ্ত

ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত অপর একটি মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. শহীদ নুর নবী ওরফে টেম্পু (২৮) ও মো. মাসুদ (২৪)-কে আদালতে পাঠানো হয়েছে। শহীদ নুর নবী ওরফে টেম্পুর পিতা মৃত শহিদুল ইসলাম এবং পালক পিতা মো. মাহাবুল হক। মো. মাসুদের পিতা মো. নজরুল ইসলাম। তাদের বাড়ি হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া এলাকায়।
হাকিমপুর থানায় দায়ের করা একটি মাদক মামলায় ৪৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি মো. সাজ্জাদ হোসেন ওরফে রানা (৪৩) ও মো. সাকিবুল ইসলাম ওরফে সাকিব (৪০)-কে আদালতে পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসেন ওরফে রানার পিতা মৃত আইনুল ইসলাম। তিনি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার বাসিন্দা। অপর আসামি সাকিবুল ইসলাম ওরফে সাকিবের পিতা মো. সিরাজুল ইসলাম। তিনি ঢাকার গেন্ডারিয়া থানার রজনী চৌধুরী রোড এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার রাজৈর থানার কৃষ্টপুর এলাকায়।
দীর্ঘদিনের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর বালিপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। গ্রেপ্তার রুবেল হোসেনকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর সদর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে অরুণ সরকার (২৬) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত অরুণ সরকার হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের মৃত ভবেশর রায়ের ছেলে। মোবাইল কোর্টে সাজা দেওয়ার পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

One thought on “হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট টাইম : ০৫:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬