সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ জামিরন বিবি (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত তিনটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামিরন বিবি উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রচণ্ড শীত থেকে বাঁচতে তিনি ঘরের ভেতরে চুলার পাশে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত চুলার আগুন তার গায়ে থাকা ওড়না ও কাপড়ে লেগে যায়। এতে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। বৃদ্ধার চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু হয়।

89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যু

আপডেট টাইম : ০৮:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬