সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হ্যান্ডশেক ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন ভারত অধিনায়ক

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান লড়াই মানেই অন্যরকম আবহ। ভক্ত-অনুরাগীদের মাঝেও বাড়তি উত্তেজনা। আগামীকাল রোববার আবারও একে অপরের মুখোমুখি হবে এশিয়ার দুই জায়ান্ট। তার আগে যথারীতি উত্তাপ ছড়াচ্ছে পাক-ভারত মহারণ। সর্বশেষ এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে, সুপার ফোরে এবং ফাইনালে। ৩ ম্যাচে একবারও হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সালমান আলী আঘা।

বিশ্বকাপে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। বহু নাটকীয়তা আর জল ঘোলা শেষে অবশেষে মাঠে গড়ানোর অপেক্ষায় এই মহারণ। দুই দলের লড়াই মানেই উত্তাপ, উত্তেজনা, উৎকণ্ঠায় ভরপুর এক লড়াই।

সর্বশেষ এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। একবার গ্রুপ পর্বের ম্যাচে, একবার সুপার ফোরে, আরেকবার ফাইনাল ম্যাচে। ৩ ম্যাচে একবারও হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সালমান আলী আঘা। ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি কোনো ম্যাচে। ফাইনাল ম্যাচ জিতেও পিসিবি এবং এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে আগ্রহী ছিল না ভারত। পরে সেই ট্রফি নিয়েও হয়েছে নানা ঘটনা।

হ্যান্ডশেকের বিষয়টি আবারও সামনে আসছে। এবার বিশ্বকাপের ম্যাচেও আলোচনায় আসছে হ্যান্ডশেকের রহস্য। এবার কি হাত মেলাবেন দুই অধিনায়ক?

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদবকে করা হল এই প্রশ্ন জবাবে কিছুটা হেসে সূর্যকুমার বলেছেন, ‘ ২৪ ঘণ্টা পরেই তো ম্যাচ। বেশি জরুরি কী? ম্যাচটা (খেলাই বেশি জরুরি) তো? ম্যাচটা খেলি আমরা (হ্যান্ডশেক নিয়ে রহস্য থাকুক)।’ দুই দলের অধিনায়ক আদৌ হ্যান্ডশেক করবেন কিনা, কে জানে! নয়ত আবারও কোনো বিতর্ক জন্ম নিতে যাচ্ছে নিশ্চিতভাবেই। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে গড়াচ্ছে দুই দলের লড়াই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হ্যান্ডশেক ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন ভারত অধিনায়ক

আপডেট টাইম : ০৯:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬