সাধন চন্দ্র বসাক
আবেগ যদি হয় ঝড়, বিবেক শান্তির বাতাস,
আবেগের নিয়ন্ত্রণে, গড়ে ওঠে সুন্দর আবাস।
আবেগের তাড়নায়, কেউ যদি ভুল পথে পা বাড়ায়,
বিবেকের হাত ধরে, সে সঠিক পথে দাঁড়ায়।
আবেগের বশে কয়ে কথা, হারায় সঠিক জ্ঞান,
ভুল পথে চলে যায়, কমে যায় মান।
তর্কের আগুনে পোড়ে, সম্পর্ক হয় ছাই,
আবেগের বশে, মানব সমাজ ধ্বংস হয়ে যায়।
বিবেকের আলো জ্বললে, হৃদয়ে জাগে বোধ,
সঠিক পথের সন্ধান দেয়, থাকে না কোন প্রতিরোধ।
শান্ত নদীর মতো, জীবন বয়ে চলে,
মানবতার স্পর্শে, মানব সমাজ হেসে চলে।
আবেগ আর বিবেক, জীবনের দুই রূপ,
সঠিক ব্যবহারে, জীবন হয় অপরূপ।
আবেগকে নিয়ন্ত্রণ করে, বিবেককে দাও স্থান,
মানবতার জয় হোক, সবাই গেয়ে উঠুক শান্তির গান।

রিপোর্টার: 























