সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইরানকে তথ্য দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: চীন

জর্ডানে মার্কিন সেনাদের অবস্থানরত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে তেহরানকে স্যাটেলাইটের ছবি সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে চীন। বেইজিংয়ের দাবি, এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনা কয়েকটি প্রতিষ্ঠান জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করেছে। গত ১৭ জুলাই ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

তবে প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দেওয়া হলেও সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি হামলার জন্য সরাসরি বেইজিংকে দায়ী করার কথাও বলা হয়নি।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রমাণ ছাড়া ভিত্তিহীন সন্দেহ ও অভিযোগের আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের পরিকল্পনা রয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দাগিরি করলে যুক্তরাষ্ট্রও চীনের ওপর একই কাজ করে।

ট্রাম্প বলেন, তারা যখন বলে চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমি বলি; ঠিকই তো। আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।

তিনি আরও বলেন, তারা মূলত আমরা যা করি, সেটাই করে।

One thought on “ইরানকে তথ্য দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: চীন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ইরানকে তথ্য দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: চীন

আপডেট টাইম : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন সেনাদের অবস্থানরত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে তেহরানকে স্যাটেলাইটের ছবি সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে চীন। বেইজিংয়ের দাবি, এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনা কয়েকটি প্রতিষ্ঠান জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করেছে। গত ১৭ জুলাই ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

তবে প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দেওয়া হলেও সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি হামলার জন্য সরাসরি বেইজিংকে দায়ী করার কথাও বলা হয়নি।

আরও ‍পড়ুন: শিক্ষা-প্রযুক্তিতে ব্রিটিশ সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির