সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গ্রাম আদালত ব্যবস্থায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সমন্বয় সভা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 47
রাজশাহী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম বলেছেন, গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম সরকার চাইছে গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে প্রথাগত আদালতে ঘুরাঘুরি না করে, নিজ এলাকায় দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ন্যায়বিচার পায়।
রোববার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা মো. জাকিউল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তাই জনগণকে সচেতন করা এবং ন্যায়বিচারের পথ সহজ করাই এখন আমাদের মূল দায়িত্ব। প্রচার-প্রচারণা বাড়লে মামলা না করেই বিরোধের ন্যায্য সমাধান হবে, ফলে সময় ও অর্থ দুটোই বাঁচবে।
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গ্রাম আদালতকে টেকসই করা সম্ভব নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা এ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবে।
সভায় বক্তারা মত দেন, গ্রাম আদালত সুষ্ঠুভাবে পরিচালিত হলে গ্রামীণ জনগণ ছোটখাটো বিরোধ নিজেরাই মীমাংসা করতে পারবে। এতে আদালতে মামলা জট কমবে, স্থানীয় স্তরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন: সামাজিক ও পারিবারিক বিরোধের নিস্পত্তি হচ্ছে গ্রাম আদালতেই

বাংলাদেশে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভা সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এবং জেলা আনসার ও ভিডিপি অফিসের সিএ তরুণ কুমার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গ্রাম আদালত ব্যবস্থায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সমন্বয় সভা

আপডেট টাইম : ০৫:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫