সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

পরাজিত অপশক্তি যেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে:  টুকু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

জনতার কণ্ঠ প্রতিবেদক:

বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরাজিত অপশক্তি যেন আগামী ফেব্রুয়ারি মাসের কাঙ্খিত নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়ে এসেছেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। গত বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাোৎসবে সর্বাত্নক সহযোগিতা করবে যাতে তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া দূর্গাপূজা পালন করতে পারে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা করে এই দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন সুশৃঙ্খল হয়ে দেশের সকল শ্রেণী পেশা,ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিল অংশ নেন।

বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সর্মথক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরিধান করে, ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে  বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে  যেয়ে শেষ।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরাজিত অপশক্তি যেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে:  টুকু

আপডেট টাইম : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫