সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

 “পাবে আমার দেখা”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৮ জন দেখেছেন
  মোঃ শিবলী নোমান  
যদি কখনো আমাকে তোমার
       দেখতে ইচ্ছে করে।
রাতের আঁধারে বসে থেকো
      ওই জানালার ধারে।
দেখতে হবেনা আধার রাতে
        আমাকে তোমায় খোঁজে।
দেখতে পাবে আমাকে তুমি
        ওই চাঁদের মাঝে।
তুমি তখন চাঁদের জ্যোৎস্নায়
      হাত বাড়িয়ে দিবে।
জ্যোৎস্নার মাঝে তুমি কিন্তু
      আমার ছোঁয়া পাবে।
কামিনী ফুলের সুবাস যখন
      ভেসে আসবে রাতে।
সেই সুবাসের মাঝেও তুমি
     আমাকে পাবে সাথে।
ঝিঁঝিঁ পোকার ডাকে যখন
      ঘুম ভেঙ্গে যাবে।
মনের চোখ খুললে তখন
      আমায় দেখতে পাবে।
কল্পনার সেই ডানা মেলে
      উড়িয়ে দিও পাখা।
দৃষ্টির সীমা পেরিয়ে গেলেও
     পাবে আমার দেখা।
ট্যাগ :
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

 “পাবে আমার দেখা”

আপডেট টাইম : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  মোঃ শিবলী নোমান  
যদি কখনো আমাকে তোমার
       দেখতে ইচ্ছে করে।
রাতের আঁধারে বসে থেকো
      ওই জানালার ধারে।
দেখতে হবেনা আধার রাতে
        আমাকে তোমায় খোঁজে।
দেখতে পাবে আমাকে তুমি
        ওই চাঁদের মাঝে।
তুমি তখন চাঁদের জ্যোৎস্নায়
      হাত বাড়িয়ে দিবে।
জ্যোৎস্নার মাঝে তুমি কিন্তু
      আমার ছোঁয়া পাবে।
কামিনী ফুলের সুবাস যখন
      ভেসে আসবে রাতে।
সেই সুবাসের মাঝেও তুমি
     আমাকে পাবে সাথে।
ঝিঁঝিঁ পোকার ডাকে যখন
      ঘুম ভেঙ্গে যাবে।
মনের চোখ খুললে তখন
      আমায় দেখতে পাবে।
কল্পনার সেই ডানা মেলে
      উড়িয়ে দিও পাখা।
দৃষ্টির সীমা পেরিয়ে গেলেও
     পাবে আমার দেখা।