মোঃ শিবলী নোমান
ভোর রাতে কোকিলের ডাক
যেদিন শোনা যাবে।
বুঝে নিবে প্রকৃতিতে বসন্ত
এসে গেছে তবে।
কোকিলের ডাকে বসন্ত আসে
সবাই কিন্তু জানে।
তুমি ডাকলে বসন্ত আসে
শুধুই আমার মনে।
তুমি আসো আমার মনে
কোকিল কন্যা হয়ে।
বসন্তের হাওয়া চলে তখন
মনের মধ্যে বয়ে।
কোকিল কন্যার ডাকে যেন
মনে ফুল ফোটে।
বসন্তের সূর্য তখন কিন্তু
মনের মাঝে ওঠে।
সূর্য যেমন আলোকিত করে
সারা পৃথিবী ময়।
কোকিল কন্যা মনে থাকলে
হৃদয়ের আলোকিত হয়।
কালো কোকিল ডাকলে শুধু
বসন্ত আসে বনে।
কোকিল কন্যার ডাকে কিন্তু
বসন্ত আসে মনে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 






















