আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিরাজগঞ্জ জেলা জজ আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান শহীদ মিনারে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ সালমা বেগম, শিশু ধর্ষণ আপিল ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আফরোজা বেগম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল মতিন চীফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত লায়লা শারমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত আবু খান শাহিন কনক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত নজরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (ল্যান্ড সার্ভে) শিশির কুমার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন ভূঁইয়া, সিনিয়রি সিভিল জজ শান্ত ইসলাম মল্লিক, সিনিয়র জুডিশিয়াল ম্রাজিষ্ট্রেট আইভিন আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওমর ফারুক, সহকারি সিভিল জজ মো. রাফিউল ইসলাম রাফি , সহকারি সিভিল জজ এ কে এম সাজ্জিদুর রহমান, সহকারি সিভিল জজ চৈতি বড়ুয়া, সহকারি সিভিল জজ মেহেদী হাসানসহ আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















