মোঃ শিবলী নোমান
হৃদয়ের মাঝে বাস করেও
রাখেনা সে খোঁজ।
মনে পড়ে তার কথা
মনে পড়ে রোজ।
হৃদয়ের মাঝে সে যেন
একটি ময়না পাখি।
তাকে আমি সারাক্ষন
যত্ন করে রাখি।
হৃদয়ের আকাশে ঘুরে বেড়ায়
মুক্ত পাখির মত।
ততদিন সে থাকতে পাড়বে
ইচ্ছা তার যত।
হৃদয়ের আকাশে সে কিন্তু
চাঁদের মত থাকে।
রাত জাগা পাখির মত
সকাল বিকাল ডাকে।
সূর্য ডুবে গেলে কিন্তু
অন্ধকারে নেমে আসে।
হৃদয় আমার আলোকিত থাকে
সে থাকলে পাশে।
সে আমার অন্ধকার ঘরে
ছড়িয়ে দেয় আলো।
হৃদয় যত অন্ধকার আছে
থাকেনা আঁধার কালো।

রিপোর্টার: 























