সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি চালিত অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা অটো রিক্সা, অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতি (রেজিস্ট্রেশন নং রাজ-১৮০৯)।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) দুপুরে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল হাদি। তিনি অভিযোগ করে বলেন, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সিএনজি মালিক ও চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিক্সা, অটো টেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের মো. আব্দুল আলীম, আলী আশরাফ, রফিকুল ইসলাম, কায়ুম শেখ ও রেজাউল শেখের নাম উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রতিদিন প্রতিটি সিএনজি থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে সরকারি নীতিমালা বহির্ভূত ও বেআইনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের হুমকি দেওয়া হচ্ছে, গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে সিএনজি মালিক ও চালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি প্রবীন কুমার গুন লিটন বলেন, অবৈধ চাঁদা আদায়ের কারণে পরিবহন খাতে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার   উপজেলা প্রশাসনকে  অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে অবৈধ চাঁদা আদায় বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় আগামী দিনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সিএনজি মালিক সমিতির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সম্পাদক এরশাদ আলী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬