বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এর পক্ষ থেকে জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০-০৪-২০২৬) সকালে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আরিফ সরদার, সহধর আউয়াল সরদার ও মান্নান সরদারকে জেলা পরিষদের তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জয় মোল্লা, হোসাইন মোল্লা, আশ্রাফুল আলম বিপুল, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েল, মহিলা দলের সাবেক সভাপতি কামরুন নাহার খুকু প্রমুখ।
উল্লেখ্য, ২৫ এপ্রিল রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আরিফ সরদার, দুই সহধর আউয়াল সরদার ও মান্নান সরদারের বসত ঘর অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায়। এতে তিনটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 

















